`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ছবি ও ভিডিও ব্যাকআপে নতুন শর্ত, গুগল ড্রাইভ ডেস্কটপে বন্ধ স্বয়ংক্রিয় সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
ছবি ও ভিডিও ব্যাকআপে নতুন শর্ত, গুগল ড্রাইভ ডেস্কটপে বন্ধ স্বয়ংক্রিয় সুবিধা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ছবি ও ভিডিও ব্যাকআপে নতুন পরিবর্তন এনেছে গুগল। এখন থেকে গুগল ড্রাইভ ফর ডেস্কটপের মাধ্যমে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার থেকে গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ব্যাকআপ নেওয়ার সুবিধা থাকবে না।


আগে কম্পিউটারের কোনো ফোল্ডার গুগল ড্রাইভ ফর ডেস্কটপের সঙ্গে যুক্ত করে রাখলে সেখানে থাকা নতুন ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে ব্যাকআপ হয়ে যেত। নতুন পরিবর্তনের ফলে সেই সংযোগটি বন্ধ করা হয়েছে। তবে আগে থেকেই গুগল ফটোজে ব্যাকআপ থাকা ছবি বা ভিডিও মুছে যাবে না এবং গুগল ড্রাইভের সাধারণ ফাইল সিঙ্কিংয়েও কোনো পরিবর্তন হচ্ছে না।


যারা কম্পিউটার থেকে গুগল ফটোজে ছবি ব্যাকআপ করেন, বিশেষ করে ক্যামেরা থেকে ছবি এনে রাখা, পুরোনো ছবি সংরক্ষণ কিংবা স্ক্যান করা নথি রাখার ক্ষেত্রে যারা এই সুবিধা ব্যবহার করতেন, তাদের নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।


এখন গুগল ফটোজ থেকেই কম্পিউটারের ফোল্ডার ব্যাকআপ সেট করতে হবে। গুগল ফটোজে গিয়ে প্লাস অপশন থেকে ‘ব্যাকআপ ফোল্ডারস’ নির্বাচন করে কাঙ্ক্ষিত ফোল্ডার বেছে নিলেই ব্যাকআপ শুরু হবে।


এ ছাড়া গুগল ড্রাইভে থাকা ছবি সরাসরি গুগল ফটোজে ইমপোর্ট করা যাবে। তবে মোবাইলের গুগল ফটোজ অ্যাপ দিয়ে ছবি ব্যাকআপ নেওয়া ব্যবহারকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ