`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সৈকতে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে ‘রান ফর পিস’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
কক্সবাজার সৈকতে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে ‘রান ফর পিস’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পিস’ শীর্ষক সংহতি দৌড়। শনিবার সকালে আয়োজিত ৭ দশমিক ৫ কিলোমিটারের এ দৌড়ে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, যুব নেটওয়ার্কের সদস্যসহ বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষ অংশ নেন।


এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে হলিডে মোড়, ঘুনগাছতলা ও নতুন ব্রিজ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।


আয়োজকেরা জানান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য। সামাজিক বিভেদ দূর করে মানুষের মধ্যে সম্পর্ক ও সংহতি জোরদারে তরুণদের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণ করা হয়। নারী ও পুরুষ বিভাগে প্রথম তিনজনকে আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়। নারী বিভাগে প্রথম হয়েছেন বিপাশা আনোয়ার, দ্বিতীয় নুসরাত জাহান এবং তৃতীয় ভিওলি তুগাদে হোসেইন। পুরুষ বিভাগে প্রথম আশরাফুল আলম, দ্বিতীয় আলেক্স পারভেজ পলাশ এবং তৃতীয় হয়েছেন জাকির হোসেন। এ ছাড়া দুই বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকেও পুরস্কৃত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণে পৃথক ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।


একশনএইড বাংলাদেশের হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম আশা প্রকাশ করেন, ‘রান ফর পিস’-এর চেতনা সমাজে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে। সংস্থাটির ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান শান্তি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।


অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ, শেডের উপপরিচালক আবদুল মান্নান এবং এমবোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইনজামামুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন ছাড়াই চলছে

ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন ছাড়াই চলছে