`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি ছবির ক্যাপশন: কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি।
ad728

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।


রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজারে ৩৪ বিজিবির ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


৩৪ বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে ব্যাটালিয়নটি মোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময়ে সংশ্লিষ্ট ঘটনায় ২৮৫ জনকে আটক করা হয়েছে।


বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৩৪ বিজিবি। মাদক নির্মূল ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসাম

কক্সবাজারে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসাম