`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়ি থেকে ১০ দিন পর এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়ি থেকে ১০ দিন পর এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলার বেত্রাবতী এলাকার একটি ধসে পড়া বাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। তার নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠা।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্টের হড়পা বানে চান্দিকা যে চারতলা বাড়িতে থাকতেন, সেটির নিচের তিনটি তলা মাটির নিচে চাপা পড়ে যায়। কাদামাটির স্তূপে চতুর্থ তলারও একাংশ ঢেকে যায়। ওই ধ্বংসস্তূপের নিচ থেকেই পরে ক্ষীণ শব্দ ভেসে আসে।


নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় রাস্তা তৈরির জন্য মাটি সরানোর কাজ করছিলেন। বন্যার ১০ দিন পরও কেউ জীবিত থাকতে পারেন—এমনটি তারা ভাবেননি। বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ক্ষীণ শব্দ শুনে তারা কাদা সরানোর কাজ শুরু করেন।


নেপাল পুলিশ জানায়, কয়েক দিন আগেও ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তবে তখন কাউকে পাওয়া যায়নি। এলাকায় আর কেউ বেঁচে নেই ধরে নিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছিল। শনিবার বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় উদ্ধারকারীরা আচমকা খুব ক্ষীণ শব্দ শুনতে পান। এরপর তারা মাটি ও কাদা সরাতে শুরু করেন।


চারতলার একটি জানলা ভেঙে উদ্ধারকারীরা হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করেন। তখন চান্দিকার গলার স্বর আরও স্পষ্ট শোনা যায়। প্রায় ৪৫ মিনিটের উদ্ধার অভিযানের পর তাকে জীবিত বের করে আনা হয়। উদ্ধারের সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং শরীরের কিছু অংশ কাদায় চাপা ছিল।


উদ্ধারের পর চান্দিকাকে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে প্রাথমিক চিকিৎসার জন্য ত্রিশুলির মৈথিলী ব্যারাকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হয়।


চান্দিকা বেত্রাবতী এলাকার বাসিন্দা। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় ওই এলাকার বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে যায়। চান্দিকার পরিবারের কয়েকজন সদস্যও বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন।


এদিকে, চান্দিকার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত ধরে নিয়েছিলেন। এমনকি তার শেষকৃত্যের আয়োজনও শুরু করেছিলেন তারা। পরিবারের সদস্যরা যখন তার মৃত্যুর শোক পালন করছিলেন, তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে তার জীবিত থাকার খবর আসে।


চান্দিকাকে উদ্ধারের ঘটনায় নেপালের উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ভয়াবহ বন্যায় হাজারো মানুষ নিখোঁজ থাকলেও উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপ ও পানিতে ডুবে থাকা এলাকায় জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।


এ ঘটনায় আরও এক চীনা নাগরিককেও বন্যার ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগী

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগী