`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো বিশেষ অভিযান চালানোরও পরিকল্পনা নেই বলে জানান তিনি।


বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্য কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে।


তিনি বলেন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এর লক্ষ্য।


সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কোনো বিশেষ বাহিনী গঠন না করে বিদ্যমান বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই অপরাধ দমনে জোর দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...