`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকা মূল্যের ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে দুটি ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়।


অভিযানে ৬০০ বস্তায় থাকা ৩০ হাজার কেজি ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া

ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া