লিওনেল মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে সম্ভাব্য একাদশে বিশ্বকাপজয়ী দলের কয়েকজন পুরোনো সতীর্থকে রাখার পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে অধিনায়ক মেসিকে ঘিরেই একাদশ সাজানোর প্রস্তুতি চলছে।
গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে ডান প্রান্তে আগুস্তিন গিয়াইয়ের খেলার সম্ভাবনা রয়েছে। নিষেধাজ্ঞার কারণে নাহুয়েল মোলিনা খেলতে পারছেন না। আর গনজালো মন্ট্রিয়েলও দলে ডাক পাননি।
বাম প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর খেলার সম্ভাবনা থাকলেও তার শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হতে পারে। চোটের কারণে আগের দুই প্রীতি ম্যাচে তিনি খেলতে পারেননি। সে ক্ষেত্রে ফাকুন্দো মেদিনা খেলতে পারেন।
মাঝমাঠে ফিরছেন রদ্রিগো দি পল। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে মেসির সঙ্গে শুরু থেকে মাঠে নামতে পারেন লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
বেনিনের বিপক্ষে সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মেসির শেষ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার একাদশে বিশ্বকাপজয়ী প্রজন্মের কয়েকজনকে রাখার পরিকল্পনা থাকায় ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আবেগ।
BanglaDock