`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে এনসিপি।


বুধবার রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে।


মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় ১৪৪ ধারা জারি করে। মামলার ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পত

সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পত