`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।


ফাইনাল শেষে টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ব্যক্তিগত ও দলীয় বিভিন্ন পুরস্কার।


স্পেনের অধিনায়ক রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন। পুরো আসরে তিনি ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি সফল পাস সম্পন্ন করেন, যার সফলতার হার ছিল ৯৪ শতাংশ। এছাড়া ১৩টি সফল ট্যাকল করে দলের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


ফাইনালে শিরোপা নির্ধারণী গোল করে ফেরান তোরেস জিতেছেন ফাইনালের সেরা খেলোয়াড় (Player of the Final) পুরস্কার।


ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেছেন।


স্পেনের গোলরক্ষক উনাই সিমন মাত্র একটি গোল হজম করে এবং ৭টি ক্লিনশিট রেখে জিতেছেন গোল্ডেন গ্লাভস। বিশ্বকাপে টানা প্রায় ৬৪৯ মিনিট গোল না খাওয়ার কৃতিত্বও গড়েছেন তিনি।


স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের (Best Young Player) পুরস্কার। পুরো টুর্নামেন্টে তার উপস্থিতিতে স্পেন মাত্র একটি গোল হজম করেছে এবং তিনি ৩৩টি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করেছেন।


অন্যদিকে, টুর্নামেন্টে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ ফুটবল উপহার দিয়ে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস।


২০২৬ ফিফা বিশ্বকাপের পুরস্কারজয়ীরা:

ফাইনালের সেরা খেলোয়াড়: ফেরান তোরেস (স্পেন)

গোল্ডেন বল: রদ্রি (স্পেন)

গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ১০ গোল

গোল্ডেন গ্লাভস: উনাই সিমন (স্পেন) – ৭টি ক্লিনশিট

সেরা উদীয়মান খেলোয়াড়: পাউ কুবারসি (স্পেন)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী