`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সকালে অনুশীলন, রাতেই ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
সকালে অনুশীলন, রাতেই ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। শনিবার (২৪ অক্টোবর) সকালেও জাতীয় দলের ব্যাটারদের নিয়ে অনুশীলনে কাজ করেন তিনি। তবে রাতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্ত জানায় বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।


২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তবে ব্যাটিং কোচের পদে পরিবর্তনের কারণ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি বিসিবি।


এদিকে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই

মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই