`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে তথ্যগত ভুলে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে তথ্যগত ভুলে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে তথ্যগত ভুলের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ।


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়া তার বক্তব্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।


হাসনাত আবদুল্লাহ বলেন, নৌকাবাইচের বিষয়টি উল্লেখ করতে গিয়ে তার তথ্যগত ভুল হয়েছে। তিনি সিলেটের ঘটনার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেছেন। এ ভুলের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।


তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনাটি বিভিন্ন মাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তব পরিস্থিতি তার থেকে ভিন্ন ছিল। গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তারা শব্দ কমানোর অনুরোধ করেছিলেন।


তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পরে কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিপেটায় আহত হন। তিনি বলেন, শিক্ষার্থীরা অনুষ্ঠান বন্ধ করেননি, বরং শব্দ কমানোর অনুরোধ করেছিলেন।


হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশ সবার এবং এখানে সব ধর্ম, মত ও সংস্কৃতির মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও চলচ্চিত্র উৎসব—সবকিছুর সহাবস্থান নিশ্চিত করার দায়িত্ব সরকারের।


তিনি বলেন, কেউ যেন অন্যের ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে না পারে এবং কারও অধিকার ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে একটি সমতাভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যও ক্ষতিগ্রস্ত হবে।

https://www.facebook.com/share/p/1AgBz9e4e3/


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন