`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সিএনজিতে বিশেষ চেম্বারে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
সিএনজিতে বিশেষ চেম্বারে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজিচালক সাইফুল ইসলামকে (২৯) আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।


উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি করেন। এ সময় গাড়িটির ডান পাশে সন্দেহজনক একটি চেম্বার দেখতে পান তাঁরা। পরে ওই চেম্বারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


আটক সাইফুল ইসলাম কক্সবাজারের রামু থানার ধোঁয়া পালং গ্রামের বাসিন্দা। তাঁর বাবা হোসেন আহামদ ও মায়ের নাম নুর নাহার। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এত সম্ভাবনার পরও বিদেশি পর্যটক টানতে পিছিয়ে কক্সবাজার

এত সম্ভাবনার পরও বিদেশি পর্যটক টানতে পিছিয়ে কক্সবাজার