`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ জুলাই) কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার ও অবৈধ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম