`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার থেকে লন্ডন এক্সপ্রেসে ২২০০ ইয়াবা, হেলপার গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
কক্সবাজার থেকে লন্ডন এক্সপ্রেসে ২২০০ ইয়াবা, হেলপার গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার থেকে ঢাকায় লন্ডন এক্সপ্রেস বাসে করে ইয়াবা আনার সময় বাসটির এক হেলপারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ডিএনসি। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো চালানো হয়। যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রো-ব-১২-২০১২ নম্বরের লন্ডন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে হেলপার শান্ত দেব ওরফে বিপ্লবের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনার কথা জানিয়েছেন।


উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর এলাকায় মো. ইব্রাহিমের কাছ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, ঢাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবা বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।


এ ছাড়া মোহাম্মদপুর ও গাবতলী এলাকায় পৃথক অভিযানে আরও ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন রিপন সরকার, সুলায়মান আলী টুটুল, শান্ত দেব ওরফে বিপ্লব এবং মো. ইব্রাহিম।


ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬

পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬