`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ছুটিতে শ্বশুরবাড়িতে এসে পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার লাশ, স্ত্রী ও শ্বশুর আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ছুটিতে শ্বশুরবাড়িতে এসে পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার লাশ, স্ত্রী ও শ্বশুর আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গোপালগঞ্জের সদর উপজেলায় ছুটিতে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তা বিএম মাহমুদুল ইসলাম নোবেল (৩৮)-এর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতেমা কানিজ এবং শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে।


নিহত মাহমুদুল ইসলাম নোবেল খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনে সাব-ইনস্পেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকারি কাজে গোপালগঞ্জে এসে কাজ শেষে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাইককান্দি গ্রামে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


নিহতের বড় ভাই বিএম আশিকুজ্জামান অভিযোগ করেন, শ্যালককে বিদেশে পাঠানোর অর্থ নিয়ে মাহমুদুলের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ সৃষ্টি হয়েছিল। তার দাবি, এ ঘটনার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে।


নিহতের ছোট বোন নাদিরা সুলতানাও অভিযোগ করেন, অতীতেও তার ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং এবার শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।


তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ

আরও কয়েক দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি নদীর পানি বাড়ছ