`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর: প্রসিকিউটর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর: প্রসিকিউটর ছবির ক্যাপশন: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ইনসেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ছবি: সংগৃহীত
ad728

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামের এক আসামিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।


প্রসিকিউটর জোহার দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। এর দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আকস্মিক হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি করে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানান প্রসিকিউটর।


এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটনের জন্য মোজাফফর হোসেনকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।


উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ প্রায় সাড়ে চার দশক পর হত্যাকাণ্ডটি নিয়ে নতুন তথ্য সামনে এলো।


জিয়া হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চলতি বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন।


গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বর্তমানে জিয়া হত্যা ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জিয়া হত্যাকাণ্ডের আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর জোহা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি

কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি