`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মোটরসাইকেল বিক্রি নিয়ে বিরোধ, কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
মোটরসাইকেল বিক্রি নিয়ে বিরোধ, কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার জাদীপাহাড়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।


নিহত সাইফুল শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার হোসাইনের ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে জাদীপাহাড়ে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবারের অভিযোগ, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ফুলবাগ সড়কের সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুই ব্যক্তি সাইফুলকে ছুরিকাঘাত করেন। মৃত্যুর আগে সাইফুল ওই দুজনের নাম বলে গেছেন বলে দাবি করেছেন তার মা ছেনোয়ারা বেগম।


পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে আবদুল হকের ছেলে হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন সাইফুল। পরে সেটি বিক্রি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সাইফুল ও অভিযুক্তরা পরস্পরের বন্ধু ছিলেন এবং বিভিন্ন অপকর্মে একসঙ্গে জড়িত ছিলেন। সাইফুল যে মোটরসাইকেলটি কিনেছিলেন, সেটি কিছুদিন আগে পুলিশ আটক করে। ওই মোটরসাইকেলের উপস্থাপন করা কাগজপত্র ভুয়া ছিল। এ বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।


ওসি আরও বলেন, রোববার একসঙ্গে মাদক সেবনের পর ওই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সাইফুল ছুরিকাঘাতে নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত সাগর বাদশার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অর্ধডজনের বেশি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।


মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাসরি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ, টানা তৃতীয়বার

সরাসরি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ, টানা তৃতীয়বার