`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জিল্লুর রহমানের (৩০) বাড়ি উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বেড়িবাঁধে।


শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পশ্চিম সরল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতের বেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলি জিল্লুর রহমানের শরীরে লাগে।


স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।


আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, বাঁশখালী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা যুবককে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ