`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বাতিলের অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বাতিলের অনুমোদন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর ১৮ক ধারা বাতিল করতে ‘ব্যাংক রেজুলেশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সংশোধনী আইনের খসড়া অনুমোদিত হয়েছে। খসড়ায় ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে।


আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংশোধনী আইনের খসড়া প্রস্তুত করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্ব সংকটের মতো পরিস্থিতিতে দ্রুত সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫ সালে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করা হয়েছিল।


পরে অধ্যাদেশটি আইনে রূপান্তরের জন্য জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হলে তা সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে কিছু বিধান বিধিমালার আওতায় আনার পাশাপাশি ১৮ক ধারা সংযোজন করে বিলটি পাস করা হয়।


সরকার জানিয়েছে, প্রচলিত রেজুলেশন ব্যবস্থার পাশাপাশি একটি বাজারভিত্তিক বিকল্প ব্যবস্থা চালু, সংকটাপন্ন ব্যাংককে সচল রেখে পুনর্গঠন, মূলধন ও তারল্য সংকট নিরসন, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সরকারের আর্থিক দায় কমানোর উদ্দেশ্যে ১৮ক ধারা যুক্ত করা হয়েছিল।


তবে আইনে নির্ধারিত শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধারার অধীনে আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই ‘ব্যাংক রেজুলেশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি