`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৩০ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৩০ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন।


অভিযানে ধর্তব্য অপরাধে মো. বাবু ওরফে বাবুল (২৪) ও মো. শুক্কুর আলী (১৯) এবং নিয়মিত মামলার আসামি লিয়াকত আলী (৬২) গ্রেপ্তার হয়েছেন। বাবু ও শুক্কুরের স্থায়ী ঠিকানা মহেশখালীর কুতুবজোম এলাকায়। বর্তমানে তারা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি, ছিনতাই ও মাদক সেবনের মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।


তিনি বলেন, পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও অভিযান বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামনে আরও অভিযান পরিচালনা করা হবে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৩০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে পৃথক দুই অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

টেকনাফে পৃথক দুই অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪