`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ও এক সহযোগী। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।


ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাসায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে যে পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালানো হয়েছে, তাঁর বিরুদ্ধে মাদক কারবারে সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


ডিএনসির উপপরিচালক সোমেন মন্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ডিএনসি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারকে মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের চেষ্টা চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের