`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
টেকনাফে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন জানতে পারে হামিদ হোসেন ওই পাহাড়ি এলাকায় অবস্থান করছেন। পরে ১৬ এপিবিএনের একটি টহলদল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না তা যাচাই করা হয়। পরে পুলিশ জানতে পারে, টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


আইনি প্রক্রিয়া শেষে হামিদ হোসেনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হিসেবে অভিযুক্ত হামিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পর্দা উঠল এশিয়ান গেমসের

পর্দা উঠল এশিয়ান গেমসের