`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ার প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
উখিয়ার প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস  ইয়াবা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। বুধবার (১২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


আটক ব্যক্তি টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক।


বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আটটি মিনি কার্টন থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানের সময় প্রাইভেটকারের চালক মো. ইসমাইলকে আটক করা হয়। এছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা গাড়ি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
র‌্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসা

র‌্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসা