কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
BanglaDock