`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মোট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অন্যদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর একটি বসতবাড়িতে কোস্ট গার্ড ও এপিবিএনের যৌথ অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


অভিযানের সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নে মূল্যবৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্

পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নে মূল্যবৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্