`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।


কোস্ট গার্ড জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজনকে আটক করা হয়। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কেরুনতলী এলাকায়। একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ভ্যানচালককে আটক করা হয় এবং ইয়াবা ও ভ্যানটি জব্দ করা হয়।


দুই অভিযানে জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫৫ হাজার পিস, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।


কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংস্থাটি আরও জানায়, মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন