`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ আসর কক্সবাজার বায়তুশ শরফ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আতাহার ইকবাল নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে কক্সবাজারের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।

আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর গভীর শোক প্রকাশ করেছেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ