`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফের এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি, মাদকসহ ৯ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
টেকনাফের এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি, মাদকসহ ৯ জন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।


বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানের উদ্দেশ্য ছিল ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং মাদক, অস্ত্র ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।


অভিযানে বিজিবির নেতৃত্বে উপজেলা প্রশাসন, ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আরআরআরসি (RRRC)-এর সদস্যরা অংশ নেন। অভিযানের সার্বিক নেতৃত্ব দেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।


যৌথ তল্লাশিতে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৭ জন এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকেও আটক করা হয়েছে।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযানের মাধ্যমে ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’