`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে হোটেলে কক্ষ ভাড়া দিলে আইনি ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে হোটেলে কক্ষ ভাড়া দিলে আইনি ব্যবস্থা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা বেগম স্বপ্না।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ পর্যটন নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় হোটেল-মোটেল ও রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।


শামীম আরা স্বপ্না বলেন, ইদানীং অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে আসতে দেখা যাচ্ছে। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র ছাড়াই হোটেলে থাকার সুযোগ পাচ্ছে। তাঁর মতে, এ ধরনের ঘটনা নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। কোথাও কেউ প্রাণ হারাচ্ছে, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।


কক্সবাজারকে দেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, পর্যটনকেন্দ্রটির সুনাম ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা প্রয়োজন। অভিভাবকের সঙ্গে এলে শিশু-কিশোরদের হোটেলে থাকার সুযোগ দেওয়া যেতে পারে। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র ছাড়া কক্ষ ভাড়া দেওয়া যাবে না বলে হোটেল মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।


প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর লেখা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি গ

কক্সবাজারে সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি গ