`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
কক্সবাজারে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছৈয়দ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।


সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ছৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়।


ছৈয়দ আলম কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের মুহুরিপাড়া (বিসিক) এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।


গ্রেপ্তারের পর ছৈয়দ আলমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে চট্টগ্রামে পাচার, উদ্ধার ৬ হাজার

দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে চট্টগ্রামে পাচার, উদ্ধার ৬ হাজার