`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার রেলস্টেশন থেকে হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
কক্সবাজার রেলস্টেশন থেকে হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানার একটি এলাকায় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে র‌্যাব-১৫।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। অভিযান চলাকালে রাত ৯টা ৪৫ মিনিটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরমান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া (বাস টার্মিনাল) এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫-এর গোয়েন্দাভিত্তিক ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান