`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।


এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসার পাশে শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপটির চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আক্তারের ছেলে।


এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা