`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।


রোববার (২৩ আগস্ট) বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা। গত ২৯ এপ্রিল মাদক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।


কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, বিকেলে অসুস্থবোধ করলে মহিউদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।


তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের

দুপুর ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের