`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
রামুতে বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে বন মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মেহের আলী (৬০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব-১৫ জানায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কক্সবাজার জেলার রামু থানাধীন রসিদনগর ইউনিয়নের নাদিরুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমানের মুদি দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।


র‌্যাবের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে দায়ের হওয়া একটি বন মামলায় আদালত মেহের আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তারকৃত মেহের আলী কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরাছড়া গ্রামের বাসিন্দা। তিনি বাদশাহ মিয়ার ছেলে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহের আলী সাজা এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সংকট থাকতে পারে আরও দুই সপ্তাহ

গ্যাস সংকট থাকতে পারে আরও দুই সপ্তাহ