`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় পিকআপের চাপায় শ্রমিক নিহত, গাড়ি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
উখিয়ায় পিকআপের চাপায় শ্রমিক নিহত, গাড়ি জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় সড়ক ডিভাইডারের কাজ করার সময় পিকআপের চাপায় মোহাম্মদ রবিউল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কোর্টবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপটি জব্দ করেছে পুলিশ।


নিহত রবিউল কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গভীর রাতে দ্রুতগতির একটি পিকআপ একটি রিকশাকে চাপা দিলে রবিউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০