`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ক্র্যাপ ব্যবসায়ীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ক্র্যাপ ব্যবসায়ীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ (৩২) নামে এক স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার শাপলাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমান উল্লাহ ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরখুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আহমদ।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আমান উল্লাহ। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় শনাক্তে সহায়তা চাওয়া হলে স্বজনেরা আমান উল্লাহর পরিচয় নিশ্চিত করেন।


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, নিহত আমান উল্লাহর মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ