`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পরাজিত শক্তি দেশকে কৃত্রিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
পরাজিত শক্তি দেশকে কৃত্রিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চব্বিশের পরাজিত শক্তি সারাদেশে কৃত্রিমভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ফোন করে বাংলাদেশে সন্ত্রাসী ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করা হচ্ছে।


তিনি বলেন, ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না এবং সার্বভৌমত্ব দুর্বল ছিল। দেশের সার্বভৌমত্বকে আর দুর্বল করতে দেওয়া হবে না।


রিজভী আরও বলেন, বিএনপির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।


ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারকে বিচারের মুখোমুখি করতে দেশের মানুষ তাদের ফেরত চায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়