`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
উখিয়ায় অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।


শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উখিয়া বন রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের রহমতেরবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।


উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মীরা অংশ নেন। পরে জব্দ করা ডাম্পারটি উখিয়া বন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।


উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে