`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিদেশি মদ-বিয়ারসহ কিশোর আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
উখিয়ায় বিদেশি মদ-বিয়ারসহ কিশোর আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির দ্বিতীয় সারির আসনে থাকা মো. রেদওয়ান সাদেক (১৭) নামে এক যাত্রীর ব্যাগ থেকে সাত বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

আটক রেদওয়ান সাদেক টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কক্সবাজার থেকে এসব মদ ও বিয়ার সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এইচএসসি পরীক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, শিক্ষামন্ত্

এইচএসসি পরীক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, শিক্ষামন্ত্