`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাটকাঠিবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ পাটকাঠি ছাই হয়ে গেছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও সহকারী। প্রাথমিকভাবে ট্রাক ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে আনা পাটকাঠিগুলো শিলখালীর কাছারিমোড়া এলাকার ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য নিয়ে আসা হচ্ছিল। ট্রাকটিতে তুলনামূলক বেশি উচ্চতায় পাটকাঠি বোঝাই করা হয়েছিল। ফলে সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শের ঝুঁকি ছিল।


স্থানীয়দের ধারণা, চালক নতুন হওয়ায় ওই সড়কের ঝুঁকি সম্পর্কে তাঁর পর্যাপ্ত ধারণা ছিল না। চড়াপাড়া স্টেশনে না থেমে কাছারিমোড়ার দিকে যাওয়ার পথে আইডিয়াল স্কুলের সামনে বিদ্যুতের তারের সঙ্গে পাটকাঠির সংস্পর্শ ঘটে। এতে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়।


আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাক থামিয়ে হেলপারসহ নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রাক ও অধিকাংশ পাটকাঠি পুড়ে ছাই হয়ে যায়।


উলফুল ও পাটকাঠি ব্যবসায়ী সমিতির নেতা নুরুল হোসেন বলেন, এ দুর্ঘটনায় মালামালসহ পুরো গাড়িটি পুড়ে গেছে। তবে চালক ও হেলপার প্রাণে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি বিভাগ

দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি বিভাগ