`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন সোনা মিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন সোনা মিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ভুল পরিচয়ের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করা সোনা মিয়া অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের চারটি শর্তে জামিন মঞ্জুর হওয়ার পর শুক্রবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।


কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশ পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেলা সাড়ে ১১টার দিকে সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়। কারাফটকে স্বজনেরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।


আদালতের শর্ত অনুযায়ী, সোনা মিয়ার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না, নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের অবস্থান সম্পর্কে অবহিত রাখতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং প্রতি মাসের প্রথম মঙ্গলবার কক্সবাজার সদর থানায় হাজিরা দিতে হবে।


মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. রমজান নিজেকে ‘সোনা মিয়া’ পরিচয় দিয়ে সোনা মিয়ার জন্মনিবন্ধন ব্যবহার করেন। সেই পরিচয়ের ভিত্তিতেই মামলা, অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় এবং পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


গত ২৪ জুন প্রকৃত সোনা মিয়াকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি দাবি করেন, ওই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারা কর্তৃপক্ষ পুরোনো নথি, ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে তার তথ্য মিলিয়ে অসংগতি শনাক্ত করলে বিষয়টি আদালতের নজরে আনা হয়।


আদালতের নির্দেশে পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, ২০২০ সালে গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রকৃত সোনা মিয়া নন; তিনি রোহিঙ্গা নাগরিক মো. রমজান। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সোনা মিয়ার জামিন মঞ্জুর করেন।


কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, প্রকৃত আসামি মো. রমজানকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোনা মিয়ার আইনজীবী আবদুল মান্নান বলেন, তদন্ত পর্যায়ে আসামির প্রকৃত পরিচয় যাচাই না করায় একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে কারাভোগ করতে হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রংপুরের চার খুনে বড় শক্তির সম্পৃক্ততার সন্দেহ, তদন্ত নিয়ে উঠ

রংপুরের চার খুনে বড় শক্তির সম্পৃক্ততার সন্দেহ, তদন্ত নিয়ে উঠ