`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অচেনা নারীর সঙ্গে লন্ডনে দেখা গেল শাহরুখপুত্র আরিয়ানকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
অচেনা নারীর সঙ্গে লন্ডনে দেখা গেল শাহরুখপুত্র আরিয়ানকে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক অচেনা নারীর সঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে আরিয়ানকে এক নারীর সঙ্গে লন্ডনের একটি ক্যাসিনো থেকে বের হতে দেখা যায়। প্রথমে ওই নারীর পরিচয় জানা না গেলেও পরে নেটিজেনরা তাকে ডেনমার্কের শিল্পী ভিনি টাকাইর হিসেবে শনাক্ত করেন।


ভাইরাল হওয়া একটি ছবিতে আরিয়ানের পাশে কালো পোশাক পরিহিত ভিনিকে দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়।


ঘটনার পর ভিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি প্রকাশ করেন। নেটিজেনদের দাবি, আরিয়ান ও ভিনি পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন এবং তাদের বন্ধুদের তালিকায়ও বেশ কিছু মিল রয়েছে।


তবে আরিয়ান খান কিংবা ভিনি টাকাইর কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


এর আগে আরিয়ানের সঙ্গে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। এবার লন্ডনে নতুন এই উপস্থিতি সেই আলোচনাকে আবারও উসকে দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভী

অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভী