কলম্বিয়ার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে একটি স্যুটকেসের ভেতর থেকে দেশটির জনপ্রিয় মডেল ও ইনফ্লুয়েন্সার নাতালিয়া ভিয়ালবারের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানীর উত্তরে অবস্থিত একটি অভিজাত এলাকা এল চিকোর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গত ৩ জুন থেকে থাকছিলেন ৩৬ বছর বয়সী তারকা।
সংবাদমাধ্যম মিরর ইউএসের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জুন হোটল থেকে চেক-আউট করার কথা ছিল নাতালিয়ার। কিন্তু পরদিন একজন পরিচ্ছন্নতাকর্মী ফ্ল্যাটটিতে প্রবেশ করে স্যুটকেসের ভেতর ভরা একটি মরদেহ দেখতে পান।
এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। পরে ৪৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ম্যাথিউড অ্যাশলি ফস্টার স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে। কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গত ২৬ জুন ঘোষণা করে, গুরুতর নারীহত্যা ও প্রমাণ বিকৃত করার সন্দেহে হেফাজতে নেয়া হয়েছে ম্যাথিউডকে।
কর্মকর্তাদের মতে, কলম্বিয়ার কারিগরি তদন্ত কোরের সংগৃহীত প্রমাণ থেকে জানা গেছে- নাতালিয়া একা থাকাকালীন তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ম্যাথিউড। তারপর মডেলকে শারীরিকবাবে আক্রমণ করে এবং তার মরদেহ স্যুটকেসে ভরে।
তদন্ত কর্মকর্তারা অভিযোগ করেছেন, ঘটনাস্থল থেকে ম্যাথিউড পালিয়ে যাওয়ার আগে হত্যাকাণ্ডটি গোপন করার জন্য ঘটনাস্থল বিকৃত করার চেষ্টা করেছিল।
তাকে সন্দেহ হওয়ার পর তার খোঁজে একাধিক দেশের সমন্বিত প্রচেষ্টা চালানো হয়। বোগোটার মেয়র কার্লোস এফ. গালান এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজনকে খুঁজে পাওয়ার পর জন্য কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। পরে ২৬ জুন ইকুয়েডরের কুইটো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ম্যাথিউডকে।
এ যুবক গ্রেপ্তার হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ‘দ্য সান’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নাতালিয়ার মৃত্যুতে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ওটা আমি ছিলাম না। আমি ইংল্যান্ডের দেখতেছিলাম। তিনি ১৭ জুনের ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া বিশ্বকাপ ম্যাচের কথা উল্লেখ করেন।
ম্যাথিউড আরও বলেন, ম্যাচের পর আমি শপিং সেন্টারে গিয়েছিলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটি আইসক্রিম কিনি এবং পরে খেলাধুলার জন্য আবার ফিরে যাই।
এ যুবক গ্রেপ্তারের পর তার অতীত নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ২০২৩ সালে ধাওয়া করার অপরাধে তাকে দুই বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দেয়া হয়েছিল।
BanglaDock