`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারের সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, ভক্তদের প্রশংসা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
কক্সবাজারের সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, ভক্তদের প্রশংসা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।


এবার কক্সবাজারের সমুদ্রপাড়ে শাড়িতে ভিন্ন এক লুকে ধরা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন দীঘি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। এরপরই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় প্রশংসা ও আলোচনা।


ছবিতে জলপাই, কালো ও হালকা নীলের মিশ্রণের শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ পরেছেন দীঘি। খোলা চুলে সমুদ্রের বাতাস উপভোগ করতে দেখা যায় তাকে। কখনো দুই হাত মেলে, কখনো কোমরে কিংবা বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। পেছনে সমুদ্রের ঢেউ ও খোলা আকাশ ছবিগুলোতে তৈরি করেছে ভিন্ন আবহ।


ছবির সঙ্গে বড় কোনো ক্যাপশন দেননি দীঘি। মাত্র দুটি শব্দ লিখেছেন—‘ব্লেসড মেস’। তার এই ছোট্ট ক্যাপশন নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসতে থাকেন দীঘি। একজন ভক্ত লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’ প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় না অভিনেত্রীকে।


ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতেই তোলা। এর আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও কক্সবাজারে গিয়েছিলেন দীঘি।


অভিনয়ে বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে তাকে।


রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের বাজারে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকে কার্

দেশের বাজারে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকে কার্