`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নিষিদ্ধ সাইটে জাহ্নবীর কনটেন্ট, আদালতের রায়ে স্বস্তি নায়িকার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর কনটেন্ট, আদালতের রায়ে স্বস্তি নায়িকার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ব্যক্তিত্বের অধিকার রক্ষার দাবিতে করা জাহ্নবীর মামলার প্রাথমিক পর্যবেক্ষণে ৫৫২টি ইউআরএলে অত্যন্ত আপত্তিকর ও পর্নোগ্রাফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট পাওয়া গেছে।


আদালত এসব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। জাহ্নবীর মামলায় মোট ৬ হাজার ৮৮৪টি লিঙ্কের উল্লেখ থাকলেও আপাতত ৫৫২টি ইউআরএলের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আদালত আপত্তিকর ডিজিটাল কনটেন্টগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে সরাসরি পর্নোগ্রাফির সঙ্গে সম্পর্কিত কনটেন্ট, জাহ্নবীর পরিচয় বা ব্যক্তিত্বের অধিকার ব্যবহার করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তৈরি অশ্লীল কনটেন্ট এবং তার ছবি বা পরিচয় ব্যবহার করে পণ্য বিক্রির অসৎ প্রচেষ্টার সঙ্গে যুক্ত কনটেন্ট।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব কনটেন্ট অভিনেত্রীর অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছিল। ফলে তার ব্যক্তিত্বের অধিকার ও পরিচয়ের অপব্যবহারের অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।


৫৫২টি ইউআরএল সরানোর বিষয়ে আদালত মনে করেছেন, জাহ্নবীর আবেদনের যথেষ্ট ভিত্তি রয়েছে। এসব কনটেন্ট সরানো না হলে অভিনেত্রীর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আদালত পর্যবেক্ষণ করেছেন।


তবে মামলায় উল্লেখ থাকা বাকি ৬ হাজার ৩৩২টি লিঙ্ক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আপাতত চরম আপত্তিকর কনটেন্টগুলোর ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী