`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাঁকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে ব্যবহারকারীদের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন বলেন, এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করলে বিষয়টি শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না; এটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়।


পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে কেন তাঁকে নিজের পরিবারের সদস্য হতে হবে? তাঁর মতে, কারও মা বা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো—এমন উদাহরণ দেওয়ারও প্রয়োজন থাকার কথা নয়। প্রত্যেক মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে।


মেহজাবীন লেখেন, কিছু ভিউ, লাইক, শেয়ার কিংবা ট্রেন্ডিংয়ে থাকার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অন্য একজনের অপমানকে মাধ্যম হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য, তা ভেবে দেখা জরুরি। অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের উপায়—এ বাস্তবতা স্বীকার করেও তিনি প্রশ্ন তুলেছেন, কবে থেকে অন্যের অসম্মান উপার্জনের মাধ্যম হয়ে উঠল।


অভিনেত্রী আরও বলেন, বিষয়টি এখন শুধু নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্টের শিকার হতে পারেন, আবার তা ছড়িয়ে দেওয়ার অংশও হতে পারেন।


মেহজাবীনের ভাষ্য, তাঁকে সবচেয়ে বেশি ভাবায় শুধু যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন, তাঁরা নন; বরং যাঁরা স্বেচ্ছায় তা শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এমন কনটেন্ট ছড়িয়ে দিয়ে অন্যের ক্ষতি করার ক্ষেত্রে নিজের বিবেক ও দায়িত্ববোধের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ

কক্সবাজার বাইপাসের পাশে প্রকাশ্যে পাহাড় কাটার অভিযোগ