`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।


জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।


পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন দেন।


এর আগে বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে জানিয়েছিলেন তার আইনজীবী। অ্যালার্জিজনিত সমস্যায় ভোগায় পরীমণি আদালতে আসতে পারেননি বলে সময় চেয়ে আবেদন করা হয়েছিল।


আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৯ মাসে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮২, মৃত্যু ১০

৯ মাসে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮২, মৃত্যু ১০