`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।


সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট (এমএমডিএ) প্রতিষ্ঠা করা হয়েছে। জোটভুক্ত দেশগুলো কৌশলগত এই জলপথে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।


সৌদি আরব ছাড়া জোটের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।


বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সৌদি আরব এই জোট গঠনের উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগর রুটে জাহাজ চলাচলে বাধা এবং সৌদি জ্বালানিবাহী জাহাজে হামলার হুমকি ও আক্রমণের ঘটনা ঘটিয়েছে।


তবে বাংলাদেশ এই জোটে আনুষ্ঠানিকভাবে কীভাবে যুক্ত হচ্ছে এবং এর আওতায় বাংলাদেশের ভূমিকা কী হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ বছরে কক্সবাজার সৈকতে ১,০৪৩ জনকে জীবিত উদ্ধার

১২ বছরে কক্সবাজার সৈকতে ১,০৪৩ জনকে জীবিত উদ্ধার