`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাফ ফুটবলের সূচি চূড়ান্ত, বাংলাদেশের খেলা ৫ ও ১১ নভেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
সাফ ফুটবলের সূচি চূড়ান্ত, বাংলাদেশের খেলা ৫ ও ১১ নভেম্বর ছবির ক্যাপশন: বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
ad728

আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।


বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর। সেদিন একই ভেন্যুতে রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ৮ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।


অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৮ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে পাকিস্তান। ১১ নভেম্বর ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ।


গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায়। ফাইনাল হবে ১৭ নভেম্বর রাত ৮টায়।


তবে এই সূচি এখনো পরিবর্তন হতে পারে। ফিফার নিষেধাজ্ঞার কারণে আগস্টের ড্রয়ে নেপালকে রাখা হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে ক্ষেত্রে নেপালকে বাংলাদেশের গ্রুপে যুক্ত করে নতুন সূচি প্রকাশ করা হবে এবং টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর থেকে।


ঘরের মাঠে সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দেশের মাটিতে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের দল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১