`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর আজ, আসবেন কক্সবাজারেও

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর আজ, আসবেন কক্সবাজারেও ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (রোববার) প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন। একদিনের এই সফরে তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকালে তিনি হেলিকপ্টারে করে প্রথমে মাতারবাড়ী যাবেন। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।


এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।


দুপুরে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কর্মসূচিও রয়েছে।


বিকেলে প্রধানমন্ত্রী হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে স্বল্প সময়ের বিরতি নেবেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।


সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনের সব কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকায় ফিরে আসবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত